এবছরই আসতে পারে অ্যাপল ওয়াচ আল্ট্রা ২

২ আগষ্ট, ২০২৩ ২৩:০৮  

অ্যাপল তাদের আসন্ন আইফোন ১৫ সিরিজের স্মার্টফোনগুলোর পাশাপাশি অ্যাপল আল্ট্রা ২-সহ নতুন অ্যাপল ওয়াচ মডেলগুলোও উন্মোচন করবে বলে আশা করা হচ্ছে। মনে করা হচ্ছে, এই বছরই অ্যাপল তাদের নতুন মডেলের ওয়াচ উন্মোচন করতে পারে।

ব্লুমবার্গের মার্ক গুরম্যানের একটি নতুন প্রতিবেদন অনুসারে, অ্যাপলের আসন্ন প্রিমিয়াম এবং সবচেয়ে ব্যয়বহুল স্মার্টওয়াচ অ্যাপল আল্ট্রা ২ একটি নতুন রঙে আসতে পারে।

বর্তমান অ্যাপল আল্ট্রার বিভিন্ন কেস কালার অপশন নেই। ম্যাকরিউমরসের মতে, সংস্থা ওয়াচ আল্ট্রা‌র জন্য একটি ডার্ক টাইটানিয়াম রঙের বিকল্প প্রস্তাব করার কথা বিবেচনা করেছিলো। কিন্তু, শেষ পর্যন্ত পরীক্ষার পরে এটির বিরুদ্ধে সিদ্ধান্ত নেওয়া হয়। কারণ ডিজাইনাররা এতে সন্তুষ্ট ছিলেন না।

যদিও গুরম্যানের মতে, বর্তমান ডিভাইসের জনপ্রিয়তা বিবেচনা করে, এই বছরের মডেলের জন্য একটি ডার্ক টাইটানিয়াম রঙের বিকল্পের সম্ভাবনা এখনও খোলা রয়েছে। অ্যাপল ইতিমধ্যেই তার অ্যাপল সিরিজ ৮ ও এসই মডেলগুলোর জন্য বিভিন্ন কেস কালারের অপশন অফার করে।

ডিবিটেক/বিএমটি